মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

নড়াইলে সরকারি চাকরির প্রভাব খাটিয়ে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের প্রতিবাদের মুখে গাছ বিক্রির চেষ্টা ব্যর্থ হলে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘলিয়া গ্রামের সাইফ উদ্দিন গত তিন দিন ধরে সরকারি ১৬ শতক জমিতে থাকা মূল্যবান মেহগনি গাছ কেটে বিক্রির চেষ্টা চালিয়ে আসছিলেন। স্থানীয়দের দাবি, কাটা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

দিঘলিয়া গ্রামের শামীম মোল্যা জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করার পর ঘটনাস্থল থেকে গাছগুলো জব্দ করা হয়। তবে এরই মধ্যে কিছু কাটা গাছ অভিযুক্ত সাইফ উদ্দিন সরিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

অভিযোগ রয়েছে, সাইফ উদ্দিন গোপালগঞ্জ জজ কোর্টে মাস্টাররোলে কর্মরত এবং তার স্ত্রী মৌসুমী বেগম নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জুডিশিয়াল পেশকার হিসেবে কর্মরত। স্থানীয়দের দাবি, সরকারি চাকরির প্রভাব খাটিয়ে তারা সরকারি জমির গাছ কেটে নিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নড়াইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, “সরকারি জায়গা থেকে গাছ কাটার খবর পেয়ে ইউনিয়ন নায়েবকে ঘটনাস্থলে পাঠানো হয়। গাছগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

X