মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নড়াইলে বটগাছ নিয়ে অলৌকিকতার, বাস্তবে যা ঘটেছে

সুজয় বিশ্বাস, নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০২:৪১ পিএম
নড়াইলে বটগাছ নিয়ে অলৌকিকতার, বাস্তবে যা ঘটেছে

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি বটগাছকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে নানা অলৌকিক গল্প ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ঘটনাটির পেছনে কোনো অলৌকিকতা বা রহস্য নেই; এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও বৈজ্ঞানিক কারণে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ঝড়ের সময় বটগাছটি উপড়ে পড়ে যায়। পরে গাছটি বিক্রি করার উদ্দেশ্যে এর ডালপালা ও উপরের ভারী অংশ কেটে ফেলা হয়। এতে গাছের উপরের অংশের ওজন উল্লেখযোগ্যভাবে কমে যায়।

অন্যদিকে গাছের গোড়া ও শিকড়ের সঙ্গে প্রচুর মাটি আটকে থাকায় নিচের অংশ তুলনামূলকভাবে অনেক বেশি ভারী হয়ে পড়ে। ওজন ও ভারসাম্যের এই পরিবর্তনের কারণে গাছের অবশিষ্ট অংশ ধীরে ধীরে আবার সোজা অবস্থানে চলে আসে।

সংশ্লিষ্টরা বলছেন, বড় গাছ উপড়ে পড়ার পর ওজনের কেন্দ্র পরিবর্তিত হলে এমন ঘটনা ঘটতে পারে। ফলে আউড়িয়ার বটগাছের ঘটনাও স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়ার ফল, এর সঙ্গে অলৌকিক বা অতিপ্রাকৃত কোনো ঘটনার সম্পর্ক নেই।

এদিকে গাছটিকে ঘিরে নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তারা বলছেন, বাস্তব ঘটনা না জেনে অলৌকিকতার গল্প প্রচার করলে মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X