সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালক

নড়াইল অফিস
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১২:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ঢাকার একটি হাসপাতাল থেকে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক নারী ও অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার সকাল ৯টার দিকে নড়াইল-কালনা মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।

নিহতরা হলেন যশোরের মাহিদিয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৪৫) এবং লক্ষীপুরের পূর্বচককলাপোতা গ্রামের আ. হাশেমের ছেলে অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২)।

পুলিশ জানায়, সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহেরের বাবা ইসমাইল হোসেন ভোরে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে মারা যান। পরে বাবার মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন আবু তাহের। এ সময় তার মা জাহানারা বেগমসহ পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কালনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহানারা বেগম নিহত হন এবং আহত হন পাঁচজন।

পরে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি অজয় কুমার কুন্ডু জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X