সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লোহাগড়ায় নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নড়াইল অফিস
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১১:৩৫ এএম
ছবি: প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসলে নেমে নিখোঁজ রায়হান মীর (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে নদীতে ডুবে নিখোঁজ হয় শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে ৪টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগ উজ্জামান মুঠোফোনে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত শিশু রায়হান মীর লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আকড়া বাড়ি গ্রামের বালু ব্যবসায়ী জান্নাত মীরের ছেলে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আকড়া বাড়ি সমিতির ঘাট নামক এলাকায় নবগঙ্গা নদীতে গোসল করতে যায় রায়হান মীর নামে ওই শিশু। পরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে শিশুটি নিখোঁজ হয়। এরপর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেও তার সন্ধান পাননি। খবর পরপরই ঘটনাস্থলে পৌঁছায় লোহাগড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খুলনা থেকে ডুবুরি দল বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নদীতে অভিযান চালায়। এর ঠিক ৩০ মিনিট পর রায়হান মীর নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান মুঠোফোনে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হই। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে অভিযান চালায়। অভিযান চলার প্রায় ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যে শিশু বাচ্চাটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর শিশুটির মরদেহ স্থানীয় মেম্বারের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X