সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৯:৩৮ এএম
ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোর ও নড়াইল জেলায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা । কোরবানির পশুর হাট, ঈদের জামায়াত, চামড়া বেচাকেনা কেন্দ্র, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। মঙ্গলবার যশোরের রাজারহাট পশুর হাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যশোর ও নড়াইল জেলার পশুর হাটগুলোতে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে র‍্যাব সদস্যরা নিয়মিত টহল পরিচালনা করছেন । এরই অংশ হিসেবে রাজারহাট ও বকচর পশুর হাটে বিশেষ পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হয়েছে। একই সঙ্গে জাল নোট প্রতিরোধে বিভিন্ন পশুর হাটে র‍্যাবের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে।

মেজর ফজলে রাব্বী আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, যানজট ও যাত্রী হয়রানি প্রতিরোধে রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে র‍্যাবের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তিনি জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এবং ঈদ পরবর্তী সময় পর্যন্ত এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে যশোর ও নড়াইল জেলার সাধারণ জনগণ ও পশু ব্যবসায়ীদের যেকোনো জরুরি প্রয়োজনে র‍্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X