সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নড়াইল অফিস
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৩৮ এএম
বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নড়াইল সদর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম চাঁদনী আক্তার খাদিজা (২০)। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাকিব শেখকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সাকিব শেখকে আটক করে।

নিহত চাঁদনী আক্তার খাদিজা খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) সপরিবারে নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে যান সাকিব ও তার স্ত্রী চাঁদনী। পারিবারিক সূত্রে জানা যায়, সাকিবের মাদকাসক্তি ও কর্মবিমুখতার কারণে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ চলছিল।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সাকিব। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে আহত হন চাঁদনী।

তবে পুলিশের সন্দেহ হলে ঘটনাস্থল পরিদর্শন এবং অভিযুক্তের অসংলগ্ন কথাবার্তার ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সাকিব স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, হাসপাতালে নিহতের পরিবার দাবি করে, অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন। তবে ঘটনাস্থলে গিয়ে আলামত এবং সাকিবের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় আমরা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X