সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নড়াইলে ট্রাকচাপা দিয়ে হত্যা

ঘাতক চালক বাঘারপাড়া থেকে আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম
ঘাতক চালক বাঘারপাড়া থেকে আটক । ছবি-গ্রামের কাগজ

নড়াইলে ডিজেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৯ মার্চ) দুপুরে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নিহত নাহিদ সরদার (৩৩) কালিয়া উপজেলার পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। তিনি নড়াইল-যশোর মহাসড়ক সংলগ্ন ‘মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে’ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) রাতে ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী জহুর ওই পাম্পে ডিজেল নিতে আসেন। নড়াইলে চলমান তেল সংকটের কারণে পাম্পে মজুত শেষ হয়ে যাওয়ায় নাহিদ তেল দিতে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে চালক ও সহযোগীর সঙ্গে নাহিদের তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক ও তার সহযোগী নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। রাত ২টার দিকে ডিউটি শেষ করে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোল্যা (২৭) মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফিলিং স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয় এবং মোটরসাইকেলের ওপর দিয়ে চালিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয়।

গুরুতর আহত জিহাদ মোল্যাকে নড়াইল জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা ট্রাকসহ আত্মগোপনে চলে যায়।

তবে তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প) এর একটি চৌকস দল আজ যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ঘাতক ট্রাক চালক সুজাত মোল্যাকে আটক করতে সক্ষম হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, এই গ্রেপ্তার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য নিয়ে আজ রোববার সন্ধ্যা ৬টায় র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X