মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ঈদে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, ২ আহত

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম
নড়াইলে ঈদের দিনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি মোল্যা (১৮) নামে এক যুবক নিহত। ছবি: সংগৃহীত

নড়াইলে ঈদের দিনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি মোল্যা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার দুই সহপাঠী আহত হন, যাদের মধ্যে রোমান মোল্লা (১৬)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রাব্বি মোল্লা পৌরসভার রঘুনাথপুর গ্রামের পান্নু মোল্লার ছেলে। আহতরা একই গ্রামের মোশারফ মোল্যার ছেলে রোমান মোল্লা ও রাকু বিশ্বাসের ছেলে রোহান বিশ্বাস (১৪)।

শনিবার (২১ মার্চ) আড়াইটার দিকে উপজেলার ধোন্দা এলাকার নড়াইল-মাগুরা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রাব্বি তার সহপাঠীদের সঙ্গে ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে নড়াইল-মাগুরা সড়কে ঘুরতে বের হন। আড়াইটার দিকে মাগুরা সড়ক থেকে নড়াইলের দিকে আসার সময় সামনে থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রোমান উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ওসি ওলি মিয়া জানান, তারা মোটরসাইকেল চালাতে অভিজ্ঞ নয়। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X