সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লোহাগড়ায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম
লোহাগড়ায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় ছাগল টানতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ৫৫ বছর বয়সী আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া নিহত হয়েছেন। স্থানীয়রা জানাচ্ছেন, সকাল ৭:৩০ টার দিকে সারুলিয়া এলাকায় এই দুঃখজনক দুর্ঘটনা ঘটে।

নড়াইলের লোহাগড়া উপজেলার সারুলিয়া এলাকায় শুক্রবার (১৩ মার্চ) সকালে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৫) নিহত হয়েছেন। নিহত চাঁন মিয়া উপজেলার সারুলিয়া গ্রামের তামজেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশে রেললাইনের পাশে ছাগলকে ঘাস খাওয়াতে যান আমিনুর রহমান। ছাগল বেঁধে রাখার পর সেটি দৌড়ে রেললাইনের ওপর চলে গেলে তিনি ছাগলের দড়ি ধরে টেনে আনতে যান। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি রেলের জায়গায় হওয়ায় রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।

প্রসঙ্গত, নড়াইল জেলার ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ার পর কয়েক মাসের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে এ নিয়ে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X