সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নড়াইলে সংঘর্ষে ৪ জন নিহত, ৭-৮টি ঘরে অগ্নিসংযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ পিএম
নিহত ব্যক্তিদের স্বজনের আহাজারি । ছবি: সংগৃহীত

এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোল ইউনিয়নের বড়কুলা গ্রামে বাবা-ছেলেসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৭০) ও তাঁর ছেলে তাহাজ্জত শেখ (৪১), খলিল শেখের প্রতিবেশী ফেরদাউস হোসেন (৪০) এবং প্রতিপক্ষের ওসিকুর ফকির (৩৬)।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিঙ্গাশোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান ওরফে খায়ের মোল্যার পক্ষের লোকজনের সঙ্গে খলিল শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। খলিল শেখ মূলত তারাপুর গ্রামের বাসিন্দা হলেও প্রায় ৯-১০ বছর আগে সংঘাত এড়াতে বড়কুলা গ্রামে বসবাস শুরু করেন। এরপরও দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত ছিল।হত্যাকাণ্ডের পর কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। ছবি: সংগৃহীত

নিহত খলিল শেখের স্ত্রী মঞ্জুরা বেগম (৬৫) দাবি করেন, ভোরে সেহরি খাওয়ার পর ঘুমানোর প্রস্তুতির সময় ৫০–৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে তাঁর স্বামী ও ছেলেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তাঁদের কুপিয়ে হত্যা করা হয়। তখন প্রতিবেশী ফেরদাউস হোসেন এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে হত্যা করা হয় বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় প্রতিপক্ষের একজন গুরুতর আহত হলে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। ঘটনার পর কয়েকটি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ সুপার বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X