রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

নড়াইল জেলা হাসপাতালে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

নড়াইল অফিস
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম
নড়াইল জেলা হাসপাতালে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

নড়াইল জেলা হাসপাতালে ‘ক্লিন নড়াইল’ কর্মসূচির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হাসপাতাল চত্বরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ নিজ হাতে পরিষ্কার করে এই কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, মাসব্যাপী ‘ক্লিন নড়াইল’ কর্মসূচির আওতায় জেলার সরকারি হাসপাতালগুলোতে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার কার্যক্রম শুরু করা হয়েছে।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজল কুমার বকশি, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল মামুন, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, নড়াইল পৌর জামায়াতের আমির মাস্টার জাকির হোসেন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, মাসব্যাপী ক্লিন নড়াইল কর্মসূচির অংশ হিসেবে জেলার মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের সরকারি হাসপাতালে ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার অভিযান শুরু করা হলো। জেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার মান যথাযথভাবে নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এখানে ভালো মানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ২৫০ শয্যা চালুকরণসহ ডাক্তার, টেকনিশিয়ান, নার্স ও জনবল সংকট সমাধানের আশ্বাস দেন তিনি। পরে তিনি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X