রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক সাগরের মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম
লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক সাগরের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাগর মোল্যা (১৯) নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক তার বন্ধু ইমরান (১৯) গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে লাহুড়িয়া-লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর মোল্যা শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের উসমান মোল্যার ছেলে। আহত ইমরান একই গ্রামের আরজান এর ছেলে।

ঘটনার সময় সাগর ও ইমরান মোটরসাইকেলযোগে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত দুই বন্ধুকে স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সাগরকে ঢাকায় এবং ইমরানকে যশোরে প্রেরণের পরামর্শ দেন।

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ জানুয়ারি) ভোর রাতে সাগরের মৃত্যু হয়। আহত ইমরান বর্তমানে যশোর হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি থানায় কেউ অবহিত করেনি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ আসলে আমরা তদন্ত শুরু করে আইনি ব্যবস্থা নেব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X