সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নড়াইলে যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

নড়াইল অফিস
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
নড়াইলে যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

নড়াইলের লোহাগড়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ দল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে দিঘলিয়া এলাকার তোফায়েল মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে তার বসতঘরের ওয়ারড্রব থেকে একটি চাইনিজ ৭ দশমিক ৬২ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতার তোফায়েল মণ্ডলের দেওয়া তথ্যে পরে আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘের থেকে আরও তিনজনকে আটক করা হয়। তারা হলেন—রাসেল বিশ্বাস, ইসমাইল হোসেন ওরফে পিন্টু এবং আমিনুর গাজী। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মাছের ঘেরের বিভিন্ন স্থান থেকে একটি এয়ারগান, প্রায় ৮০০ রাউন্ড গুলি, চাপাতি, দা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন— তোফায়েল মণ্ডল (২৫), দিঘলিয়া। মো. রাসেল বিশ্বাস (১৯), লাহুড়িয়া ডহরপাড়া। ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৫০), শ্যামনগর, সাতক্ষীরা। আমিনুর গাজী (৪৫), শ্যামনগর, সাতক্ষীরা।

এ বিষয়ে ওসি মো. আব্দুর রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X