সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মেহেরপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০:১৩ পিএম
মেহেরপুরের বামন্দী ইউনিয়ন ভূমি অফিসে অনেকটা প্রকাশ্যেই চলে ঘুষ লেনদেন। ছবি: সংগৃহীত

মেহেরপুরের বামন্দী ইউনিয়ন ভূমি অফিসে অনেকটা প্রকাশ্যেই চলে ঘুষ লেনদেন। উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) আসাদুজ্জামান তার পরিচিত তাহিদ নামে এক ব্যক্তির মাধ্যমে ঘুষ লেনদেন করেন। সম্প্রতি ভূমি অফিসের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, উপ-সহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান চেয়ারে বসে কাজ করছেন। তার পাশে দাঁড়িয়ে রয়েছেন টিশার্ট পরা এক যুবক। এই যুবকের নাম তাহিদ হোসেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের বাসিন্দা। আসাদুজ্জামানের লোক হিসেবে টাকা গ্রহণ করছেন তিনি। ভূমি অফিসে কাজ নিয়ে আসা মানুষদের কাছ থেকে টাকা নিয়ে পকেটে ঢুকাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, আসাদুজ্জামানের কাছে টাকা ছাড়া কোনো কাজ হয় না। খাজনা-খারিজ থেকে শুরু করে কোনো কাজ নিয়ে গেলেই তিনি আগে চুক্তিতে বসেনদ। মৌখিক দর কষাকষি শেষে পছন্দ মতো টাকা দিলেই তবে তিনি কাজে হাত দেন। এছাড়া কোনো কাজ করেন না তিনি। যারা ঘুষ দিতে অপারগ তাদের ঘুরতে হয় মাসের পর পর। শেষ পর্যন্ত তারাও টাকা দিয়েই কাজ করিয়ে নেন।

এদিকে আসাদুজ্জামানের অফিসের এই ভিডিও গোপনে ধারণ করে কেউ ছড়িয়ে দিয়েছেন। বিভিন্ন ব্যক্তির কাছে ম্যাসেঞ্জারে দেওয়া হয়েছে ভিডিও। ঘুষ গ্রহণের দায়ে আসাদুজ্জামানের দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছেন অনেকে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ভিডিওটি আমি দেখেছি। সেখানে যে যুবককে দেখা যাচ্ছে, তিনি অফিসের কোনো কর্মচারী নন। তবে মাঝে মধ্যে আমাকে সহযোগিতা করার জন্য অফিসে আসেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X