সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ছুটির ঘণ্টা'র মতো টয়লেটে আটকে পড়ে শিক্ষার্থী

কাগজ সংবাদ
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০১:২০ পিএম
ছুটির ঘণ্টা'র মতো টয়লেটে আটকে পড়ে শিক্ষার্থী

ছুটির ঘণ্টা'র মতো ঘটনা ঘটে গেল মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ক্লাস শেষে ছুটির পর টয়লেটে আটকে পড়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। ভয় ও আতঙ্কে কয়েক ঘণ্টা আটকে থাকার পর স্থানীয়দের সহযোগিতায় তাকে নিরাপদে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে বুধবার (১৫ এপ্রিল) বিকেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল প্রায় ৪টার দিকে বিদ্যালয় ছুটি হওয়ার পর শিক্ষকরা নিজ নিজ গন্তব্যে চলে যান। ওই সময় তৃতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া টয়লেটে প্রবেশ করে। পরে সে দরজা খুলতে না পেরে আটকে পড়ে এবং ভয়ে চিৎকার ও কান্নাকাটি শুরু করে।

তার চিৎকার শুনে পথচারী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি জানতে পেরে মেয়েটির বাবা মনিরুল ইসলাম বিদ্যালয়ে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় স্কুলের প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করা হলেও বিদ্যালয়ের কলাপসিবল দরজা বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে তাকে বের করা সম্ভব হয়নি।

পরবর্তীতে স্থানীয়রা বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ডেকে আনেন। ওই শিক্ষিকার উপস্থিতিতে অবশেষে টয়লেটে আটকে থাকা সাদিয়াকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিদ্যালয় কর্তৃপক্ষ ফোন ধরেননি।

রাত ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য নেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি।

ইউএনও বলেন, ‘মেয়েটি সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে, এটাই স্বস্তির বিষয়। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হবে। বৃহস্পতিবার এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলবো।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X