সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মেহেরপুরে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৬ এএম
মেহেরপুরে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। অভিযানে মোট ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি বিশেষ দল দক্ষিণ শালিকা গ্রামের পশ্চিম পাড়ায় অবস্থিত ফারাবী ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, দক্ষিণ শালিকা গ্রামের একটি দোকানের গোডাউনে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে— এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তার গোডাউন থেকে ড্রাম ভর্তি ২৫ ব‍্যারেল অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, সরকারি নীতিমালা লঙ্ঘন করে এবং কোনও প্রকার লাইসেন্স বা অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই এই জ্বালানি তেল মজুত করা হয়েছিল।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, কর্তৃপক্ষ মজুত করা তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। গত কয়েকদিন ধরে মেহেরপুরের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা পুলিশ ও প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X