সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মেহেরপুরে অবৈধভাবে মজুত ৮০০ লিটার ডিজেল উদ্ধার, আটক ১

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ এএম
মেহেরপুরে অবৈধভাবে মজুত ৮০০ লিটার ডিজেল উদ্ধার, আটক ১

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক মোয়াজ্জেম হোসেন ফতেপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মেহেরপুর জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার এন্তামুল হক।

তিনি জানান, মোয়াজ্জেম হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪টি ব্যারেলে মজুত করা ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অবৈধভাবে এই জ্বালানি তেল মজুত করেছিলেন। এ সময় উদ্ধারকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উদ্ধারকৃত ডিজেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ জ্বালানি মজুত ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X