সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মেহেরপুর মুজিবনগরে অবৈধ অস্ত্রসহ বিল্লাল হোসেন কটা আটক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম
মেহেরপুর মুজিবনগরে অবৈধ অস্ত্রসহ বিল্লাল হোসেন কটা আটক

মেহেরপুরের মুজিবনগরে সেনাবাহিনী অবৈধ অস্ত্রসহ বিল্লাল হোসেন কটা (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মেহেরপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তি উপজেলার যতারপুর গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে সেনাবাহিনী যতারপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এই অভিযানকালে তার শয়নকক্ষের ওয়ারড্রোব থেকে ৭.৬৫ মিলিমিটার বোরের একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিল্লাল হোসেন কটা এলাকায় অনলাইন জুয়ার অন্যতম মূল হোতা হিসেবে পরিচিত। অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে পূর্বেও কয়েকটি মামলা দায়ের হয়েছিল। একই কারণে তাকে ঢাকায় সিআইডি দপ্তরে তলব করা হয়েছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X