রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

খননের মাধ্যমে দেশের খালগুলো পুনর্জীবিত করা হবে: সংস্কৃতি মন্ত্রী

লিটন ঘোষ, মাগুরা:
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের খালগুলো খননের মাধ্যমে পুনর্জীবিত করা হবে। খালগুলো সচল হলে কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশ রক্ষায় বর্তমান সরকার পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হচ্ছে। জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

শনিবার দুপুরে মাগুরা জেলা পুলিশ ও গ্রিন ভিউ সোশ্যাল মিডিয়ার উদ্যোগে মাগুরা পুলিশ লাইনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি গাছকে সন্তানের মতো যত্ন নিতে হবে। বৃক্ষ শুধু অক্সিজেন দেয় না, পাশাপাশি ফল, জ্বালানি কাঠ ও আসবাবপত্রের উপকরণও সরবরাহ করে। তাই বসতবাড়ির আশপাশে, পতিত জমিতে, নদীর তীরে, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের আঙিনায় বেশি বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগাতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার দেশকে জিম্মি করে রেখেছিল। মানুষের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হয়েছে। এখন দেশকে নতুনভাবে সাজানোর সময় এসেছে। বর্তমান গণতান্ত্রিক সরকার মানুষের নিরাপত্তা, অধিকার ও সামাজিক কর্মকাণ্ড জোরদারে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ উন্নয়নে সরকার বদ্ধপরিকর।

অনুষ্ঠানে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিন ভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মো. আশরাফুল আলম খান।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশ ১০ হাজার বৃক্ষরোপণ করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X