মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

বীজ ব্যবসায়ীকে জরিমানা, দোকান বন্ধের নির্দেশ
স্টাফ রিপোর্টার, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম
মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল, বীজ ব্যবসায়ীকে জরিমানা

মাগুরার মহম্মদপুরে বীজ ও সার ডিলারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সময় উপজেলার বিনোদপুর বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন মেয়াদের সিল মেরে বিক্রি এবং কৃষকদের সাথে প্রতারণার দায়ে মেসার্স সাহা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটি আগামী ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার (০৯ জুন) বেলা ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে এই শাস্তি দেয়া হয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে বিনোদপুর বাজারের বীজ, কীটনাশক ও সারের দোকান মেসার্স সাহা ট্রেডার্সে তদারকি করার সময় অনিয়ম ধরা পড়ে।

প্রতিষ্ঠানটি ২০২৪ সালের মেয়াদোত্তীর্ণ কীটনাশকের আসল মেয়াদ মুছে দিয়ে ২০২৭ সাল পর্যন্ত নতুন মেয়াদের সিল মেরে তা কৃষকদের কাছে বিক্রি করছিল। শুধু তাই নয়, ২৩০ টাকার কীটনাশকের গায়ের দাম পরিবর্তন করে লেখা হয়েছিল ২৮০ টাকা।

এছাড়া বিভিন্ন বেনামি কোম্পানির অননুমোদিত ও নিম্নমানের ধানের বীজ ও কীটনাশক এনে তারা নিজেরা সিল মেরে বিক্রি করে আসছিল। কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় এবং এমন প্রতারণামূলক অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক সমীর কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে দোকানটি ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশও দেয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা অফিসের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, অভিযান চলাকালে স্থানীয় একাধিক কৃষক ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারিত হওয়ার অভিযোগ তোলেন। কৃষিপ্রধান এই অঞ্চলে কৃষকদের সাথে প্রতারণা বরদাশত করা হবে না।

জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X