মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মাগুরায় লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব শুরু

লিটন ঘোষ, মাগুরা
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

মাগুরায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ, মাগুরা জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব শুরু হয়েছে। মঙ্গল ও বুধবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে দড়ি মাগুরাস্থ লোকনাথ ব্রহ্মচারীর মন্দির প্রাঙ্গণে।

উৎসবের আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি ও মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী, এছাড়া মনোয়ার হোসেন খান এমপি, অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন প্রমুখ।

ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ ভবানন্দ দাস বাবাজি মহারাজ, শ্রীমৎ সিনেমানন্দ দাস বাবাজি মহারাজসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্ব।

অনুষ্ঠানের প্রথম দিন সন্ধ্যা ৭টায় গীতা ও চণ্ডীপাঠ, প্রার্থনা এবং অধিবাস অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে নগর কীর্তন, বাবার বাল্যভোগ আরাধনা, বিশেষ পূজা ও রাজভোগ বিতরণ।

বিকেল ৫টায় শিশু-কিশোর সংগীত মেলা এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধর্মীয় আলোচনা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবে বৃষ্টি বাউল শিল্পী টিমের শিল্পীরা, যার মধ্যে থাকবেন রথীন্দ্রনাথ মিত্র। অনুষ্ঠানস্থল দড়ি মাগুরা এলাকার সানা বাবুর বটতলা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

X