সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মুরগির ফার্মে লুকানো ছিল ৫টি চোরাই মোটরসাইকেল

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা):
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

মাগুরায় বিশেষ অভিযানে একটি মুরগির ফার্ম থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩১ মে) ভোররাতে মাগুরা সদর উপজেলার লক্ষ্মীকান্দর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. পলাশ (৩৬)। তিনি মাগুরা পৌরসভার মীরপাড়া এলাকার সাহেব আলীর ছেলে এবং পেশায় মোটরসাইকেল মেকানিক। পুলিশ জানিয়েছে, তিনি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান (পিপিএম-সেবা)-এর নেতৃত্বে মাগুরা সদর থানা পুলিশ ও জেলা সিসিআইসি’র সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে লক্ষ্মীকান্দর গ্রামের একটি মুরগির ফার্মে তল্লাশি চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে মো. পলাশকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একটি সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চক্রটি বিভিন্ন ধাপে মোটরসাইকেল চুরি, লক পরিবর্তন, ক্রেতা সংগ্রহ এবং বিক্রির কার্যক্রম পরিচালনা করত বলে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) প্রেসব্রিফিংয়ে বলেন, গ্রেপ্তারকৃত আসামির তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ, মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X