সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাগুরায় তেলসহ ট্রাক ছিনতাই: চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪

লিটন,ঘোষ,মাগুরা
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৯:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

মাগুরায় প্রায় ১৯ লাখ টাকার ভোজ্য তেলসহ একটি ট্রাক ছিনতাই এবং ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে মাগুরা পুলিশ।

মাগুরা জেলার আরপাড়া বাজারের মুদি ব্যবসায়ী মেসার্স মহামায়া ট্রেডার্সের মালিক গোপাল সাহার অভিযোগের ভিত্তিতে পুলিশ এ তদন্ত শুরু করে। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তথ্যপ্রযুক্তি সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার তদন্ত পরিচালিত হয়।

তদন্তে জানা যায়, ফরিদপুরের মধুখালী থানা এলাকা ও মাগুরার বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহের পর ছিনতাই হওয়া ট্রাক ও ভোজ্য তেলের বিষয়ে অগ্রগতি পাওয়া যায়। ট্রাকটি (যশোর ট-১১-১৩৪৬) এবং চালক আব্দুর রহমানের (৫৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

গত ২০ মে বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন কুলার বাজার থেকে গাজীরবাজার সড়কের খেদাপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে পুলিশ। পরে ২৩ মে ব্যবসায়ী গোপাল সাহা মাগুরা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন।

পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজাদ হোসেন (২৭) ওরফে হিটলারকে মাগুরার কেঁচোডুবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে লস্করপুর বাজার ও রাজীবের পাড়া বাজার থেকে বিকাশ সাহা (৩০), আব্দুল কুদ্দুস (৫০) ও হারুন অর রশিদ (৪৮)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪৫ দশমিক ৫ ব্যারেল তেল, সাতটি খালি ব্যারেল এবং ৩ লাখ ৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।ছবি: প্রতিনিধি

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X