সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

নবগঙ্গার বাঁকে থমকে আছে হাজারো মানুষের গতি

এস আর এ হান্নান, মহম্মদপুর
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৯:১৫ এএম
নবগঙ্গার বাঁকে থমকে আছে হাজারো মানুষের গতি

মাগুরার মহম্মদপুর উপজেলার বুক চিরে বয়ে চলা নবগঙ্গা নদী। এই নদীর নহাটা-বাটাজোড় খেয়াঘাট কেবল একটি পারাপারের স্থান নয়, বরং দুই পাড়ের প্রায় ২০টি গ্রামের হাজার হাজার মানুষের জীবন সংগ্রামের সাক্ষী। প্রায় আড়াইশ’ বছরের পুরনো এই ঘাটে আজও আধুনিক সভ্যতার ছোঁয়া লাগেনি। ডিজিটাল বাংলাদেশের এই সময়েও মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলার হাজারো মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হতে হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের এক ও অভিন্ন দাবি; এখানে একটি স্থায়ী বৃজ নির্মাণ।

সরেজমিনে দেখা যায়, মহম্মদপুর উপজেলার নহাটা ব্যবসা-বাণিজ্যের অন্যতম বৃহৎ কেন্দ্র। মাগুরা সদর উপজেলার উত্তর তীরে অবস্থিত বাটাজোড়, ডাঙ্গা সিংড়া, মনিরামপুর, ডহর সিংড়া এবং শিকদার পাড়া থেকে প্রতিদিন হাজারো মানুষ এই ঘাটে নদী পার হয়ে নহাটা বাজারে আসেন। একইভাবে নদীর দক্ষিণ তীরের নারানদিয়া, বেজড়া, সালধা ও ঝগড়দিয়া গ্রামের মানুষ নানান প্রয়োজনে ওপারে যান। বিশেষ করে বাটাজোড় গ্রামের দেড় শতাধিক ব্যবসায়ী প্রতিদিন নহাটা বাজারে ব্যবসা পরিচালনা করতে এই ঘাট ব্যবহার করেন।

নবগঙ্গা নদীর নহাটা–বাটাজোড় ঘাটে সেতুর দাবি

কিন্তু এই যাতায়াত ব্যবস্থা মোটেও সুখকর নয়। মাগুরা সদর উপজেলার বাটাজোড় গ্রামের ৭২ বছর বয়সী বৃদ্ধ মো. মাহাবুবুর রহমান আক্ষেপের সুরে বলেন, “মেইন রাস্তা থেকে খেয়াঘাট এতোটাই ঢালু যে, সুস্থ মানুষের হেঁটে ওঠা-নামাও কষ্টকর। পণ্য নিয়ে উপরে ওঠা তো অসম্ভব। বাইসাইকেল কাঁধে নিয়ে উঠতে হয়। পণ্যবাহী ভ্যান নিয়ে এই খাড়া ঢালু পথে ওঠা কোনোভাবেই সম্ভব হয় না। বিলম্ব আর বিড়ম্বনা আমাদের নিত্যসঙ্গী। এই দুর্দশা থেকে আমাদের মুক্তি কবে?”

ঘাটের মাঝিদের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে ১০ থেকে ১২টি নৌকা এখানে যাত্রী পারাপার করে। ভোর ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে বিরামহীন সেবা। জনপ্রতি পাচ টাকা এবং মোটরসাইকেলসহ যাত্রী ২০ টাকা ভাড়ায় পার করা হয়। মাঝিরা জানান, দিনশেষে তাদের আয় মাত্র ৪৫০ থেকে ৫০০ টাকা। দীর্ঘ ১৭ বছর ধরে নৌকা বাওয়া মাঝি নূর ইসলাম বলেন, “সেতু হলে মানুষের উপকার হবে। মানুষের সেবা করতে পেরে আমরা খুশি, তবে আধুনিক যুগে নৌকা দিয়ে আর কতকাল?”

নবগঙ্গা নদীর নহাটা–বাটাজোড় ঘাটে সেতুর দাবি

মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের বাসিন্দা ও নবগঙ্গা নদীর নহাটা-বাটাজোড় ঘাটের ৬৬ বছর বয়সী মাঝি আরব আলী ৩০ থেকে ৩৫ কছর পারাপারের কাজ করছেন। তিনি বলেন, ‘আমাদের এই ঘাটে একটা বৃজ হওওয়া খুবই জরুরি। এখানে বৃজ হলে আমি অন্য পেশা বেছে নেবো।’

যাতায়াত ব্যবস্থার এই বেহাল দশা স্থানীয় অর্থনীতিতেও বিরুপ প্রভাব ফেলছে। নহাটা বাজারে যাতায়াতকারী মৌসুমি ব্যবসায়ী লিটন মোল্যা জানান, বাটাজোড় থেকে পণ্য নৌকায় করে পার করা এবং এরপর খাড়া ঢাল বেয়ে নহাটা বাজারে তোলা অত্যন্ত কষ্টসাধ্য। একটি বৃজ থাকলে এই অঞ্চলের কৃষি ও বাণিজ্যিক দৃশ্যপট আমূল বদলে যেত।

স্থানীয় বাসিন্দাদের মতে, একটি বৃজের অভাবে কেবল যাতায়াত নয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবাও ব্যাহত হচ্ছে। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী নদী পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যায়। বর্ষার সময় নদী উত্তাল থাকলে অনেক অভিভাবক তাদের সন্তানদের পাঠাতে ভয় পান। জরুরি চিকিৎসার ক্ষেত্রে রোগীকে হাসপাতালে নিতে পোহাতে হয় চরম ভোগান্তি।

নবগঙ্গা নদীর নহাটা–বাটাজোড় ঘাটে সেতুর দাবি

মাগুরা ও মহম্মদপুরের এই অবহেলিত জনপদের মানুষ এখন তাকিয়ে আছেন নতুন সরকারের উন্নয়ন পরিকল্পনার দিকে। বিশেষ করে তারা মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সুদৃষ্টি কামনা করেছেন। এলাকাবাসীর বিশ্বাস, নবগঙ্গা নদীর উপর এই নহাটা-বাটাজোড় ঘাটে বৃজ নির্মিত হলে কেবল দুই তীরের মানুষের যাতায়াত সহজ হবে না, বরং এটি এই অঞ্চলের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে।

২৫০ বছরের পুরনো দুর্ভোগের অবসান ঘটিয়ে নবগঙ্গার বুকে কবে দৃশ্যমান হবে একটি বৃজ এখন সেই প্রতীক্ষায় দিন গুনছেন মহম্মদপুর ও মাগুরা সদর উপজেলার অবহেলিত হাজারো মানুষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

X