সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মহম্মদপুরে ১৬ জুয়াড়ি গ্রেপ্তার

এস আর এ হান্নান, মহম্মদপুর
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৫:৫১ পিএম
মহম্মদপুরে ১৬ জুয়াড়ি গ্রেপ্তার

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজারে চায়ের দোকানের আড়ালে চলা একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বালিদিয়া বাজারের কামাল হোসেনের চায়ের দোকানে দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর বসছে; এমন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দেয় পুলিশ। অভিযানে হাতেনাতে ১৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম (তাস) ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হলো-আব্দুর রহমান মোল্যার ছেলে ইরান আলী (৩৫), হারুন মিয়ার ছেলে জামাল মিয়া (৩০), মোক্তার হোসেনের ছেলে রাজ্জাক বিশ্বাস (২৮), দুলাল মিয়ার ছেলে জিনজির মিয়া (৪৫), রফিক শেখের ছেলে এরশাদ শেখ (৩০), গোলাম রসুলের ছেলে রাজ্জাক মোল্যা (৩৫), সাহেব আলীর ছেলে মানিক মিয়া (৩২), আব্দুল হামিদ মোল্যার ছেলে মতিয়ার রহমান (৪৫), মোমিন মোল্যার ছেলে সালাউদ্দিন মোল্যা (১৮), নেছার উদ্দিন মিয়ার ছেলে রাজ্জাক মিয়া (৩৭), আতিয়ার মোল্যার ছেলে তবিবার (৪০), চাঁন মিয়ার ছেলে আরব আলী (২৮), সলেমান মৃধার ছেলে ওহাব মৃধা (৪৫), ছব্দার মোল্যার ছেলে বিল্লাল হোসেন (৩০), হারুন মিয়ার ছেলে সাগর মিয়া (১৮) এবং ফয়সাল মোল্যার ছেলে এরশাদ মোল্যা (২২)। তারা সবাই বালিদিয়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জুয়ার মতো সামাজিক অপরাধ দমনে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X