সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মাদক ও স্বর্ণ পাচারে সংশ্লিষ্টতার অভিযোগ

যশোর ও মাগুরা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৮:১৪ পিএম
যশোর ও মাগুরা জেলার তিন শীর্ষ যুবদল নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ছবি: সংগৃহীত

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোর ও মাগুরা জেলার তিন শীর্ষ যুবদল নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সাম্প্রতিক সময়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে তাদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালান সংশ্লিষ্ট সংবাদ প্রকাশিত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন, যুবদলের মাগুরা জেলা সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ।

যুবদলের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে মাদক ও স্বর্ণ চোরাচালানের মতো গুরুতর অপরাধে সম্পৃক্ততার সংবাদে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অত্যন্ত বিব্রত ও ক্ষুব্ধ। সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা ওই নোটিশে বলা হয়েছে, এ ধরনের নেতিবাচক সংবাদ সংগঠনের আদর্শিক অবস্থান ও ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন করেছে।

নোটিশে অভিযুক্ত নেতাদের কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে, সংগঠনের নাম ব্যবহার করে কোনো বেআইনি কাজ করার সুযোগ নেই। কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা দিতে হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলার প্রশ্নে যুবদল জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ ব্যাপারে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, একটি অনলাইন মিডিয়ায় ইতোপূর্বে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই সূত্র ধরে শোকজ করা হয়েছে। ওই সংবাদে প্রকাশিত অভিযোগের কোনো ভিত্তি নেই বলে তিনি দাবি করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X