মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মহম্মদপুরে আকুব্বর মোল্যার মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত, তদন্ত দাবি

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএম
মহম্মদপুরে আকুব্বর মোল্যার মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত, তদন্ত দাবি

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে গত রোববারের (১২ এপ্রিল) একটি ঘটনা এখন ‘টক অব দ্য ডিস্ট্রিক্ট’-এ পরিণত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে আটক আকুব্বর মোল্যার মৃত্যুকে ঘিরে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও ক্ষোভ।

ঘটনার প্রেক্ষাপট : পরিবারের দাবি, গভীর ঘুমে থাকা আকুব্বরকে কোনো সুযোগ না দিয়েই হাতকড়া পরিয়ে শারীরিক নির্যাতন করা হয়, যার ফলে তার মৃত্যু ঘটে। অন্যদিকে প্রশাসনের দাবি, আটকের পর ধস্তাধস্তির সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দৃষ্টি আকর্ষণকারী কিছু বিষয় ও হাতকড়া পরা ছবি : সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আকুব্বর মোল্যাকে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়, যা তার পরিবারের নির্যাতনের অভিযোগকে সাধারণ মানুষের কাছে আরও জোরালো করছে।

পাল্টাপাল্টি বক্তব্য : ডিএনসি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারের দাবি করলেও পরিবারের অভিযোগ এটি একটি হত্যাকান্ড।

নিহতের স্ত্রী জোসনা বেগম অভিযোগ : নিহতের স্ত্রী জোসনা বেগম অভিযোগ করে বলেন, “আমার স্বামী ঘরে ঘুমিয়ে ছিল। বেলা ১১টার দিকে কিছু লোকজন এসে তাকে বিছানা থেকে তোলে। কোনো কথা ছাড়াই তাকে হ্যান্ডকাফ পরানো হয় এবং মারধর করা হয়। মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে।”

প্রশাসনের বক্তব্য : অভিযানের নেতৃত্বদানকারী, মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাহারা ইয়াসমিন বলেন, “আকুব্বর মোল্যার ঘর তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী তাকে আটক করে হাতকড়া পরানো হলে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মারা যান।”

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘আকুব্বর মোল্যার বিরুদ্ধে আগে থেকেই মাদক সংক্রান্ত চারটি মামলা রয়েছে। তবে অভিযানের সময় আসলে কী ঘটেছিল এবং মৃত্যুর সঠিক কারণ কী, তা ময়না তদন্তের রিপোর্ট এবং তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

জনরোষ : আকুব্বর মোল্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযানকারী দলকে ধাওয়ার করে । এ সময় কয়েকজন আহত হন।

কেন এই ধোঁয়াশা? পরিষ্কার হওয়া জরুরি : আইন অনুযায়ী অপরাধীকে গ্রেফতার বা বিচার করার অধিকার রাষ্ট্রের রয়েছে, কিন্তু হেফাজতে থাকাকালীন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। একদিকে প্রশাসনের দাবি 'অসুস্থতাজনিত মৃত্যু', অন্যদিকে স্বজনদের 'পিটিয়ে হত্যার' অভিযোগ-এই দুই বিপরীতমুখী অবস্থানের সত্যতা নিশ্চিত করতে একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত এখন সময়ের দাবি।

মাগুরা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর প্রত্যাশা, ময়নাতদন্তের স্বচ্ছ রিপোর্ট এবং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক। দোষী যেই হোক, আইনের আওতায় আসা জরুরি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X