সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মহম্মদপুরে ৫৬০০ লিটার ডিজেলসহ ট্যাঙ্কার জব্দ

মামলা দায়ের, একজন আটক
এস আর এ হান্নান, মহম্মদপুর
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
মহম্মদপুরে ৫৬০০ লিটার ডিজেলসহ ট্যাঙ্কার জব্দ

দেশে চলমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অবৈধ মজুত বা পাচারের চেষ্টার অভিযোগে মাগুরার মহম্মদপুরে বিপুল পরিমাণ ডিজেলসহ একটি ফুয়েল ট্যাঙ্কার (তেলবাহী লরি) জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার (৮ এপৃল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের চর জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ডিজেলসহ একটি ফুয়েল ট্যাঙ্কার থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় লরি চালককে আটক করেছে পুলিশে।

সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদ আসে যে-একটি চক্র প্রশাসনের নজর এড়িয়ে বিপুল পরিমাণ জ্বালানি (ডিজেল) তেল পাচার করছে। সংবাদের সত্যতা যাচাইয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ: শাহনুর জামান তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে চর জাঙ্গালিয়া এলাকায় ঢাকা মেট্রো-ঢ-৪৪-০২৬৮ নম্বর প্লেটধারী ‘মেসার্স ফারুক ব্রাদার্স’ লেখা একটি ফুয়েল ট্যাঙ্কার আটক করা হয়। সেটিতে পাঁচ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়।

ঘটনাস্থলে উপস্থিত ইউএনও মুহ: শাহনুর জামান জব্দকৃত তেল ও গাড়িটি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। এ সময় লরি চালক সোহরাবকে (৪৩) আটক করা হয়। সোহরাব উপজেলার শ্যামনগর গ্রামের আবু সাঈদের ছেলে। জব্দকৃত লরিটির মালিক মহম্মদপুর বাজারের ব্যবসায়ী ও ‘বাবুল ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান বাবুল মোল্লার বলে জানা গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৯ এপৃল) সকালে মহম্মদপুর থানার এসআই রেজাউল কবির বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর: ১০)। আসামিরা হলেন-লরি চালক সোহরাব, বাবুল ট্রেডার্সের মালিক মো. মোস্তাফিজুর রহমান বাবুল মোল্লা, তার ছেলে আরমান এবং স্থানীয় একটি ইটভাটার মালিক জাকির। এরমধ্যে আটক গাড়ি চালক সোহরাবকে এদিন মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে।

জব্দকৃত তেলের মালিক মো. মোস্তাফিজুর রহমান বাবুল মোল্লা বলেন, “এই ডিজেল অবৈধ নয়। ইটভাটা ও এসকেভেটরের (ভেকু) ব্যবহারের জন্য আমরা নিয়ম মেনেই খুলনা থেকে তেল এনেছি। আমাদের কাছে বৈধ চালানও আছে। এরপরও কেন তেলসহ গাড়িটি জব্দ করা হলো, তা আমার বোধগম্য নয়।”

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘জ্বালানি তেল জব্দের ঘটনায় মামলা রুজুু হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।’

কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ: শাহনুর জামান বলেন, “কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। কৃষকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করতে, চলমান ডিজেল সংকট মোকাবেলায় এবং জনগণের স্বার্থবিরোধী কোনো ধরনের কর্মকান্ড বরদাস্ত করা হবে না। অসাধু ব্যবসায়ীদের রুখতে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X