সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মহম্মদপুরের সাইফুর রহমান, ৫৫ বছর ধরে যার একমাত্র সঙ্গী রেডিও

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫ এএম
সাইফুর রহমান

আধুনিক প্রযুক্তির জয়জয়কারে পৃথিবী এখন মানুষের হাতের তালুর এক চিলতে কাঁচের পর্দায় বন্দি। স্মার্টফোন, ওটিটি প্ল্যাটফর্ম আর স্যাটেলাইট টিভির ঝকঝকে দুনিয়ায় মানুষ যখন প্রতিনিয়ত নিজেকে বদলাচ্ছে, তখন মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের এক কোণে বাস করছেন এমন একজন মানুষ, যিনি সময়ের স্রোতের বিপরীতে এক পাহারাদার। নাম তার মো. সাইফুর রহমান (৬৭)। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাজার রাধানগর গ্রামের মৃত: ওসমান শেখের ছেলে। দীর্ঘ ৫৫ বছর ধরে তার নিত্যদিনের সঙ্গী কেবল একটি রেডিয়ো। এই রেডিয়োর নবে আডুল রেখে তিনি যেমন বিশ্বের মানচিত্র ঘুরে বেড়ান, তেমনি ধরে রেখেছেন হারানো দিনের সেই ধ্রুপদী ঐতিহ্য। এলাকার অনেকে তাকে ‘রেডিয়ো ম্যান’ বলে ডাকেন।

দেশ স্বাধীনের পর থেকেই রেডিয়োর সঙ্গে সাইফুর রহমানের এক অবিচ্ছেদ্য বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি যখন রেডিয়োতে নব ঘোরান, তখন ঘরের কোণে জেগে ওঠে নীলিমা সান্যাল কিংবা দুলাল বন্দ্যোপাধ্যায়ের সেই চিরচেনা কণ্ঠ। ভারতের আকাশবাণী থেকে শুরু করে বাংলাদেশ বেতারের সরকার কবির উদ্দিন কিংবা ইমরুল চৌধুরীর সংবাদ পাঠ-সবই তার নখদর্পণে। এক সময় বিবিসি লন্ডনের সেই গম্ভীর সুর আর সংবাদও ছিল তার নিত্যদিনের পাথেয়।

সাইফুর রহমানের দিনলিপি যেন নিয়ন্ত্রিত হয় রেডিয়োর তরঙ্গ থেকে ভেসে আসা শব্দের ছন্দে। সকাল সাতটায় বাংলাদেশ বেতারের খবর দিয়ে তার দিন শুরু হয়। এরপর সকাল আটটায় শোনেন ভারতীয় সংবাদ। রাত সাড়ে আটটা, নয়টা এবং সাড়ে ১০টা থেকে ১১টার সংবাদ পরিক্রমা না শুনলে যেন তার তৃপ্তিই হয় না। কেন এই রেডিয়োর প্রতি এত টান? প্রশ্নটি করতেই মুখে এক চিলতে হাসি ফুটিয়ে সাইফুর রহমান বলেন, “টিভির সামনে তো খুঁটি গেড়ে বসে থাকতে হয়। রেডিয়োতে সেই ঝামেলা নেই। শুয়ে, বসে কিংবা কাজ করতে করতেও সব জানা যায়। এমনকি খবর শুনতে শুনতে কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে যাই, টেরও পাই না।”

রেডিয়োর প্রতি তার এই অনুরাগ কেবল সংবাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। রবীন্দ্র সংগীত, নজরুল গীতি ও পুরোনো দিনের সেই ক্ল্যাসিক বাংলা গানগুলো যখন রেডিয়োতে বাজে, তখন সাইফুর রহমান ফিরে যান তার ফেলে আসা সোনালী দিনগুলোতে। ধর্মপ্রাণ এই মানুষটি রেডিয়োতে কোরআন-হাদিসের আলোচনা শোনেন গভীর মনোযোগে। রমজান মাসে ধর্মীয় বয়ান শোনেন ভক্তি সহকারে। রেডিয়োতে ভেসে আসা আযান শুনেই তিনি নামাজের প্রস্তুতি নেন। তিনি মনে করেন, টেলিভিশনের পাশ্চাত্য সংস্কৃতির চাকচিক্য থেকে রেডিয়ো তাকে মুক্ত রাখে।

সাইফুর রহমান

এই রেডিয়ো প্রেমের আরও একটি মধুর দিক আছে। সাইফুর যখন রেডিয়োতে গানের অনুষ্ঠান শোনেন, তখন তার নাতি-নাতনিরা চারপাশে ভিড় জমায়। গানের ছন্দে যখন ছোট ছোট শিশুরা নাচতে শুরু করে, তখন দাদা হিসেবে তার আনন্দ যেন আকাশ ছোঁয়। এটি কেবল একটি যন্ত্র নয় বরং পরিবারের প্রজন্মের মধ্যে এক আত্মিক বন্ধনের সেতু।

যান্ত্রিক ত্রুটির কারণে কখনও রেডিয়োটি অকেজো হয়ে পড়লে তার মন অস্থির হয়ে ওঠে। মহম্মদপুরে মেরামতের সুযোগ না থাকলে তিনি ছুটে যান পাশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়। পরম মমতায় মেরামত করে আবার সচল করে আনেন তার প্রিয় সাথিকে।

সাইফুর রহমানের এই যাপন বর্তমান সময়ের সাপেক্ষে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। তিনি বলেন, “আধুনিকতার ছোঁয়ায় মানুষ এখন ফোন আর অনলাইনে ডুবে আছে। এখন রেডিয়ো শোনার মানুষ আর ক’জন আছে জানি না। তবে আমি আমার পুরোনো ঐতিহ্যকে আঁকড়ে ধরে রেখেছি। এটিই আমাকে শান্তি দেয়।”

মহম্মদপুর উপজেলা সদরের বাজার রাধানগর গ্রামের এই মানুষটি আমাদের মনে করিয়ে দেন, সব নতুনের নেশা যেমন ভালো নয়, তেমনি সব পুরোনোই ফেলনা নয়। প্রযুক্তির দ্রুত বদলে যাওয়ার যুগে সাইফুর রহমানের এই ‘রেডিয়ো ম্যান’ হয়ে ওঠা কেবল একটি শখ নয় বরং আমাদের শিকড় ও ঐতিহ্যের প্রতি এক গভীর আনুগত্যের প্রতীক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X