সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাগুরায় নারায়ণপুর খাল পুনঃখননের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

লিটন ঘোষ, মাগুরা
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৮:১৭ পিএম
মাগুরার মহম্মদপুরে নারায়ণপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ছবি: প্রতিনিধি

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে খাল খননের বিকল্প নেই। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নের জন্য একসময় ব্যাপক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশব্যাপী খাল খননের উদ্যোগ নিয়েছেন। খাল খনন করা হলে কৃষক সহজেই ইরি-বোরো ধানের মৌসুমে সেচ দিতে পারবেন এবং সারা বছর খালে পানি থাকলে সময়মতো ফসলের ক্ষেতে পানি দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশের কৃষি ও মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই বর্তমান সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, বালুমহাল ও বাজার দখলসহ বিভিন্ন অনিয়ম বন্ধে সরকার কাজ করছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব খাল খননের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন, উপ-বিভাগীয় প্রকৌশলী মুরাদ হোসেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর জামান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং জেলা বিএনপির সদস্য মিথুন রায় চৌধুরী।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় দেড় শতাধিক খাল রয়েছে। এর মধ্যে চলতি জুন মাসের মধ্যে জেলার ১৬টি খাল খননের পরিকল্পনা রয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় ২১ দশমিক ৭ কিলোমিটার। এর অংশ হিসেবে মহম্মদপুর উপজেলার নারায়ণপুর খালের ৯৫৫ মিটার অংশ পুনঃখননের কাজের উদ্বোধন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X