মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দীর্ঘ তিন যুগ পর ফের মন্ত্রীর চেয়ারে নিতাই রায় চৌধুরী

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ এএম
নিতাই রায় চৌধুরী

সময় যেন থমকে দাঁড়িয়েছিল তিন দশকেরও বেশি। ১৯৮৮ থেকে ২০২৬, মাঝখানে দীর্ঘ তিন যুগ। অনেক আন্দোলন-সংগ্রাম, বহু হিসাব-নিকাশ। জাতীয় পার্টির এরশাদের মন্ত্রিসভার সেই তরুণ তুর্কি মঙ্গলবার বিকেলে তারেক রহমানের বিএনপির মন্ত্রিসভায় ‘পূর্ণ মন্ত্রী’ হিসেবে শপথ গ্রহণ করেছেন। দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক বন্ধুর পথ মাড়িয়ে, রাজপথের লড়াই-সংগ্রামের ধুলো ঝেড়ে আবারও শপথ নিলেন মাগুরার মহম্মদপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

সদ্য গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘পূর্ণ মন্ত্রী’ হিসেবে তাঁর অন্তর্ভুক্তিতে মাগুরা সদরসহ মহম্মদপুর ও শালিখা উপজেলার নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দ-উচ্ছ্বাস।

মঙ্গলবার বিকেলে যখন রাষ্ট্রপতি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাচ্ছিলেন, তখন মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলার নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইলেকশনে মাগুরা-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর এই প্রত্যাবর্তন ছিল অনেকটা মহাকাব্যিক উপন্যাসের মতো। ১৯৯১ থেকে ২০১৮ পর্যন্ত দীর্ঘ প্রতিকূলতা ও ত্যাগের পর এই বিজয় যেন তাঁর রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ ‘মুকুট’।

এরশাদ থেকে তারেক রহমান, তিন যুগ পর ফের ‘পূর্ণ মন্ত্রী’ হলেন মহম্মদপুরের নিতাই রায় চৌধুরী। এ যেন রাজনীতির এক জীবন্ত কিংবদন্তির জয়গান। ৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পেলেন মাগুরাবাসী। নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।

১৯৪৯ সালে মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে জন্ম নেওয়া অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর ক্যারিয়ার যেমন বৈচিত্র্যময়, তেমনি নাটকীয়। ১৯৮৮ সালে এরশাদ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে তাঁর অভিষেক হয়েছিল। পরবর্তীতে পূর্ণ মন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। নব্বইয়ের পালাবদলের পর ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে রাজপথের পরীক্ষিত সৈনিক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। দীর্ঘ সময় দলের ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের আস্থাভাজন হয়ে থেকেছেন।

তিন যুগ আগে যে মন্ত্রিত্বের জোয়াল তিনি কাঁধে নিয়েছিলেন, এক ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও সেই একই আসনে আসীন হলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এরশাদ থেকে তারেক রহমান; দুই ভিন্ন মেরুর নেতৃত্বে তাঁর এই অবিচল অবস্থান তাঁকে এক বিরল ও বর্ণাঢ্য রাজনীতিকের মর্যাদায় সিক্ত করেছে। মাগুরার বাতাসে এখন কেবলই উৎসবের ঘ্রাণ ও মানুষের চোখে দীর্ঘ প্রতীক্ষার পর এক ‘নতুন ভোরের’ স্বপ্ন।

তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘পূর্ণ মন্ত্রী’ হিসেবে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর অন্তর্ভুক্তি কেবল মাগুরার জন্য নয় বরং দেশের তৃণমূল রাজনীতির জন্যও এক বড় বার্তা। মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আরিফুজ্জামান মিল্টন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘নিতাই বাবু কেবল আমাদের নেতা নন, তিনি এই অঞ্চলের অভিভাবক। তাঁর মন্ত্রী হওয়া মানে আমাদের অধিকার ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হওয়া।’

স্থানীয়দের মতে, প্রবীণ এই নেতার অভিজ্ঞতার ঝুলি অনেক সমৃদ্ধ। মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধার ভাষায়, ‘দক্ষ ও অভিজ্ঞ এই নেতার হাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব মানেই দেশের অবহেলিত লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের পুনর্জাগরণ।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ ন্যালনাল পার্লামেন্ট ইলেকশনে মাগুরা-২ আসনের ১৪৫টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষের প্রার্থি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এক লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যাপক মো: মুশতারশেদ বিল্লাহ্ (এমবি বাকের) পান এক লাখ ১৪ হাজার ৯৯৯ ভোট। শুরুতে লড়াই সমানে-সমান মনে হলেও শেষ পর্যন্ত ৩১ হাজার ৬৯৭ ভোটের ব্যবধানে নির্বাচিত হন বিএনপির প্রার্থি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X