সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ব্যতিক্রমী নির্বাচনি প্রচারকের বাইসাইকেল যাত্রা

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
এক হাতে সাইকেলের হ্যান্ডেল, অন্য হাতে মাইক্রোফোন—এভাবেই মাইলের পর মাইল পথ পাড়ি দেন শাহাজান হাসান ¦ ছবি: এস আর এ হান্নান

দুপুরের তপ্ত রোদ কিংবা পড়ন্ত বিকালের স্নিগ্ধ ছায়া অথবা গ্রামের মেঠো পথে যখন ধুলো ওড়ে, তখন মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন জনপদে আজকাল একটি চেনা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। এক হাতে সাইকেলের হ্যান্ডেল, অন্য হাতে মাইক্রোফোন। সাজানো বাইসাইকেলের সামনে সযত্নে বাঁধা এক জোড়া ‘দাঁড়িপাল্লা’। পা দিয়ে প্যাডেল ঘুরিয়ে মাইলের পর মাইল পথ পাড়ি দিচ্ছেন মধ্যবয়সী এক ব্যক্তি। তিনি শাহাজান হাসান। কোনো পেশাদার বা ভাড়াটে প্রচারক নন বরং ভক্তি ও আদর্শের টানে নির্বাচনি জনপদ চষে বেড়ানো এক নিঃস্বার্থ কারিগর।

৪৮ বছর বয়সী শাহাজান হাসানের জীবনটা বেশ সংগ্রামী। বেশ কয়েকবছর দুবাই থাকতেন। এরপর গ্রামে ফিরে আসেন। বর্তমানে উপজেলার ধোয়াইল বাজারে ছোট্ট একটি টিনের ছাবড়া ঘর ভাড়া নিয়ে হোটেলের ব্যবসা করেন তিনি। তাঁর জীবন যেন-সিঙাড়া-সমোসা আর হোটেলের চুলার ধোঁয়ায় ঘেরা। নির্বাচনি প্রচার-প্রচারণার কাজে নিজেকে উৎসর্গ করায় হোটেলটি বন্ধ রেখেছেন তিনি। এক সময় বসুরধুলজুড়ী গ্রামের আবু তালেব মোল্যার কৃষক পরিবারে বড় হওয়া শাহাজান হাসান আজ নিজের শ্রমে উপজেলা সদরের কাজী সালিমা হক মহিলা কলেজ এলাকায় চার শতাংস জমি কিনে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন। নিজের রুটি-রুজির সংস্থানের পাশাপাশি তাঁর হৃদয়ের বড় একটা অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শাহাজান হাসানের প্রচারণার ধরণটা যে কাউকেই থমকে দাঁড়াতে বাধ্য করবে। প্রতিদিন যোহরের নামাজ আদায় করে অপেক্ষায় থাকেন, কখন ঘড়ির কাটা দুইটা টাচ্ করবে। দুইটা বাজতেই বেরিয়ে পড়েন তিনি। রাত আটটা পর্যন্ত তাঁর ঠিকানা হয় বিভিন্ন এলাকার গ্রামের মেঠোপথ। ব্যক্তিগত কোনো লাভ বা পারিশ্রমিকের প্রত্যাশা নেই তাঁর। মাগুরা-২ আসনে ১১ দলীয় প্রার্থী এমবি বাকের-এর জন্য দাাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বেড়াচ্ছেন তিনি। স্ত্রী ফাতেমা হাসান রুপা এই প্রচার-প্রচারণায় তাঁকে সমর্থনের পাশাপাঁশি বেশ উৎসাহ যোগান বলে জানান শাহাজান।

মাগুরার নিঃস্বার্থ নির্বাচনি প্রচারক ও দাঁড়িপাল্লা প্রতীক সমর্থক মাইলের পর মাইল পথ পাড়ি দেন শাহাজান হাসান ¦ ছবি: এস আর এ হান্নান

শাহাজান হাসান জানান, ‘দলের প্রতি আনুগত্য ও ভালোবাসাটা অন্তরের। কেউ আমাকে টাকা দেয় না, আমি নিজের ইচ্ছায় ঘাম ঝরিয়ে এই কাজ করি। নামাজের সময়টুকু বাদে পুরোটা সময় আমি গ্রামে-গ্রামে যাচ্ছি, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাচ্ছি।’

শাহাজানের প্রচারণার স্টাইলটি যেন রূপকথার সেই হ্যামিলিয়নের বাঁশিওয়ালার কথা মনে করিয়ে দেয়। গ্রামের সরু পথে তাঁর সাইকেলের শব্দ আর মাইকের আওয়াজ পেলেই ঘর ছেড়ে বেরিয়ে আসে শিশুর দল। কেউ হাসছে, কেউ তাঁর পেছনে দৌড়াচ্ছে। শাহাজানও তাদের নিরাশ করেন না। সাইকেলের পেছনের খাঁচি থেকে পরম মমতায় লিফলেট বের করে তুলে দেন শিশুদের হাতে। বাচ্চাদের সেই অমলিন হাসিই যেন শাহাজানের ক্লান্তি মোচনের ‘টনিক’ হিসাবে কাজ করে।

শাহাজান কেবল একজন প্রচারকই নন, তিনি একনিষ্ঠ পাহারাদারও। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাব্য ত্রয়োদশ ন্যাশনাল ইলেকশনে মহম্মদপুর উপজেলা সদরের আর এস কে এইচ ইনস্টিটিউশন ভোটকেন্দ্রে নিজের প্রিয় ও পছন্দের প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

কোনো জনসভা নয়, কোনো যান্ত্রিক গাড়ি বা যানবাহন নয়; শাহাজানের সম্বল শুধু একটি পুরনো বাইসাইকেল, একটি হ্যান্ডমাইক, যেটি তাঁর সাইকেকেলের সামনে বাঁধা থাকে, হাতে মাইক্রোফোন, বুকভরা আদর্শ এবং নিজের ভোকাল (কণ্ঠ)। শাহাজান হাসানের মতো নিভৃতচারী কর্মীরা মনে করিয়ে দেন, আদর্শের জন্য ত্যাগ এখনো ফুরিয়ে যায়নি। তাঁর সাইকেলের চাকা ঘুরছে আর সেই সাথে ঘুরছে এক বুক প্রত্যাশা। এক হাতে মাইক্রোফোনে মুখ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থণার বুলি, অন্যহাতে সাইকেলের ভারসাম্য রাখা শাহাজান হাসান যেন এক নির্বাচনি অর্কেস্ট্রা! যিনি ভক্তি ও আদর্শের জায়গা থেকে তাঁর প্রিয়-পছন্দের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে নি:স্বার্থভাবে নিরন্তর চালিয়ে যাচ্ছেন নির্বাচনি প্রচারণা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X