সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপির দুইনেতা গ্রেপ্তার

জসীম উদ্দীন, শালিখা প্রতিনিধিঃ
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি-প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন,শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মুন্সী শহিদুর রহমানের দুই ছেলে। একজন যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন এবং তার আপন ভাই জেলা বিএনপির বর্তমান সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর রাতে শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ধারালো দেশীয় অস্ত্র (চাপাতি, চাকু, গাছিদা) এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

উল্লেখ্য, মুন্সি নয়নুজ্জামান নয়নকে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। পরবর্তীতে ২০২৬ সালের ২৪ জানুয়ারি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বীয় পদে পুনর্বহাল করা হয়।

এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন, “যৌথ বাহিনী গ্রেপ্তারকৃতদের আমাদের কাছে হস্তান্তর করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X