সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কাদার বুক চিরে সোনালী স্বপ্ন

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম
কাদা-পানির বুক চিরে চলছে এক অদম্য লড়াই

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঘোপ বাওড়। শীতের সকালে চারদিকে যখন নিঝুম-নিস্তব্ধতা, ঠিক তখন কাদা-পানির বুক চিরে চলছে এক অদম্য লড়াই। দৃশ্যটি কেবল জমি সমতল করার নয় বরং পলিমাটির বুকে আগামীর সোনালী স্বপ্ন বোনার এক মহা-আয়োজন।

যেখানে যান্ত্রিক শক্তি হার মেনেছে, সেখানে জেগে উঠেছে মানুষের আদিম ও অদম্য প্রাণশক্তি। দুই জোড়া হাত আর পাহাড়সম ইচ্ছাশক্তির ওপর ভর করে কর্দমাক্ত রুক্ষ জমি হয়ে উঠছে আবাদের উপযোগী। রোদে পোড়া তামাটে পিঠ আর কাদা-মাটির চিরায়ত ঘ্রাণে মিশে আছে এই কৃষিজীবী মানুষের বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম। প্রতি ফোঁটা ঘাম যখন কাদার বুক চুঁইয়ে মাটিতে মিশছে, তখন সেখানে আঁকা হচ্ছে এক অদৃশ্য আলপনা। যে আলপনা কেবল ফসলের নয় বরং একটি মানুষের অন্নের নিশ্চয়তার।

এই যে হাড়ভাঙা খাটুনি, একে কেবল শরীরিক শ্রম বললে ভুল হবে। এটি মূলত: বাংলার পলিমাটির সাথে মানুষের আত্মিক বন্ধন। কাদা-পানি মাখা এই শরীরগুলোই আমাদের সভ্যতার ধারক। শীত-কুয়াশা কিম্বা প্রখর রোদের তাপ তাদের দমিয়ে রাখতে পারে না। মাটির প্রতি অগাধ মায়া তাদের করে তুলেছে অপরাজেয়। তারা জানেন, এই পলিমাটির গভীরেই লুকিয়ে আছে সোনালী ভবিষ্যতের চাবিকাঠি।

বাংলার প্রতিটি শস্যদানা ঋণী এই মানুষগুলোর কাছে। যারা মাটির মায়ায় জীবন উৎসর্গ করে আমাদের থালায় অন্ন তুলে দেন। মহম্মদপুর উপজেলা সদরের ঘোপ বাওড়ের এই দৃশ্যটি আবারও মনে করিয়ে দেয়-মাটির প্রতি কৃষকের নিখাদ ভালোবাসা। এই কর্দমাক্ত প্রান্তরে আজ যা পরিশ্রম, কাল তাই হয়ে উঠবে দিগন্তজোড়া সোনালী ধানের হাসি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X