মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমির হামজার বিরুদ্ধে যশোর ও মাগুরায় মানহানির মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম
আমির হামজার বিরুদ্ধে যশোর ও মাগুরায় মানহানির মামলা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আলোচিত বক্তা আমির হামজার বিরুদ্ধে যশোর ও মাগুরার আদালতে মানহানির অভিযোগে মামলা হয়েছে। বুধবার দুপুরে যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ও খড়কির বাসিন্দা মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে এ মামলা করেন। অন্যদিকে, মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

যশোরে মামলাটি আমলে নিয়ে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এ. গফুর।

মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর বক্তব্য দেন। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য শুধু কোকোর ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুণ্ন করেনি, বরং এতে পুরো জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে।

বাদীর দাবি, ওই বক্তব্যের কারণে কোকো ও তার পরিবারকে নিয়ে জনসমক্ষে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা অত্যন্ত নিন্দনীয় ও আপত্তিকর। গত ১৭ জানুয়ারি বিএনপির যশোরের লালদীঘির পাড়ের পার্টি অফিসে অবস্থানকালে তিনি অনলাইনে ওই বক্তব্যের ভিডিও দেখতে পান। বক্তব্যটি শুনে তিনি গভীরভাবে হতবাক ও মর্মাহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, এ ধরনের কটূক্তি ও অসম্মানজনক বক্তব্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ ও মর্যাদাকে আঘাত করেছে এবং এতে প্রায় ৫০ কোটি টাকার মানহানি হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইনি প্রতিকার চেয়ে তিনি বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন।

এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট এম এ গফুর বলেন, একটি স্বাধীনতাবিরোধী চক্র জিয়া পরিবারের নামে কটূক্তি করছে এবং মানহানিকর বক্তব্য দিয়েছে। আমরা অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মামলা করেছি। আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, অভিযুক্ত আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে এবং কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করার অভিযোগে আলোচিত বক্তা মুফতি আমির হামজার নামে মামলা করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌর সুন্দরীর আদালতে তার বিরুদ্ধে শরিফুল ইসলাম অভিযোগ দিলে মামলাটি আমলে নেন আদালত।

মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

অভিযুক্ত মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী। সম্প্রতি আরাফাত রহমান কোকোকে নিয়ে তার করা একটি বিরূপ মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মিহির জানান, এই মামলায় আর্থিক ক্ষতিপূরণ দাবি না করে শান্তি ও ন্যায়বিচার কামনা করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X