সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দুবাই যাত্রার ছয়দিন আগে লাশ হলেন মহম্মদপুরের লিখন

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
দুবাই যাত্রার ছয়দিন আগে লাশ হলেন মহম্মদপুরের লিখন

আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে উড়াল দেওয়ার কথা ছিল মরুভূমির দেশ দুবাইয়ে। পাসপোর্টে ভিসা লেগেছে, ব্যাগে ছিল নতুন স্বপ্ন। ধারদেনা আর কিস্তির ৪ লাখ টাকা জোগাড় করে যখন সংসারের সুদিনের স্বপ্ন দেখছিলেন লিখন মৃধা (২৪), ঠিক তখনই এক নিমেষের বিদ্যুৎস্পৃষ্ঠে সব স্বপ্ন নিভে গেল অন্ধকারে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। লিখন ওই গ্রামের মৃত: পিন্টু মৃধার বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে লিখন মৃধা অনেক কষ্টে বিদেশে যাওয়ার সব প্রস্তুতি শেষ করেছিলেন। ঘটনার দিন বিকালে বাড়ির পাশে একটি পুকুর সেচে মাছ ধরার সময় ঘটে বিপত্তি। অসাবধানতাবশত: বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছেলের নিথর দেহের পাশে বসে মা লাখি বেগমের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে কুমরুল গ্রামের আকাশ-বাতাস। বিলাপ করতে করতে তিনি বলছিলেন-সামনের বৃহস্পতিবার আমার ছেলের আকাশে ওড়ার কথা ছিল। অভাবের সংসারে সুখ আনতে চেয়েছিল লিখন। ২ মাস আগেই লিখন তার কোলের ছোট মেয়েটাকে হারিয়েছে। আজ সে নিজেও আমাদের ছেড়ে চলে গেল। এখন ঋণের টাকা কে শোধ করবে? আমাদের সব স্বপ্ন এভাবে চুরমার হয়ে গেল।

স্থানীয়রা জানান, লিখন মৃধা অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় চারপাশের পরিবেশ স্তব্ধ হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুজ্জামান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X