সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাগুরায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম
মাগুরায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

মাগুরায় ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা ও শিশুদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়েছে।

গত সপ্তাহে শুরু হওয়া হাড়কাঁপানো ঠান্ডায় মানুষের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও জেলার সড়কগুলোতে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

টানা কয়েক দিনের তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু, নারী ও বয়স্করা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের ও দুস্থ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শীত নিবারণের জন্য নিম্ন আয়ের মানুষদেরকে শহরের বিভিন্ন পুরাতন কাপড়ের দোকানে ভিড় করতে দেখা গেছে। কেউ কেউ শহরের মোড়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

সদর হাসপাতালে শিশু ও বৃদ্ধ রোগীদের ভিড় আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস জানান, শীতে প্রচুর শিশু ও বৃদ্ধ শ্বাসকষ্ট এবং ডায়রিয়াজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, “শিশু ও বৃদ্ধদের বাড়িতে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।”

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. তাজুল ইসলাম জানান, মাগুরা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের যন্ত্রপাতি নষ্ট থাকায় মোবাইল ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬ জানুয়ারি সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫° সেলসিয়াস। এই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ। তিনি আরও সতর্ক করে বলেন, চলতি সপ্তাহে জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X