সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শালিখায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আহত ৪, আটক ১

জসীম উদ্দীন, শালিখা (মাগুরা)
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত কলেজ ছাত্র টিটো মন্ডল।  ছবি: গ্রামের কাগজ

মাগুরার শালিখা উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে টিটো মন্ডল (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের গজদূর্বা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টিটো মন্ডল গজদূর্বা গ্রামের টোকন মন্ডলের ছেলে এবং শালিখা সিংড়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে পার্শ্ববর্তী বলাই নাঘোষা গ্রামের ফাহিমসহ কয়েকজন গজদূর্বা গ্রামের নদীর পাড়ে একটি কুঁড়ে ঘরে মাদক সেবন করছিল। বিষয়টি জানতে পেরে টিটো মন্ডল স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মাদকসেবনে বাধা দেন। এ সময় মাদকসেবীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

হামলায় টিটো মন্ডলসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে টিটো মন্ডলের মৃত্যু হয়। আহতদের মধ্যে লাবিব, ডলার ও মাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত শাকিল মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, মাদক সেবনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শালিখা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শালিখা থানার অফিসার ইনচার্জ আবু সাইদ জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার মূল আসামি সিফাত বিন ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X