সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমায় পুড়ে গেছে কাগজপত্র

মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমায় পুড়ে গেছে কাগজপত্র ¦ ছবি: প্রতিনিধি

মাগুরায় সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে পেট্রোল বোমা ছোঁড়া হয়েছে। এতে আগুন লেগে সরকারি অফিস দুটির দলিল-কাগজপত্র, গুরুত্বপূর্ণ নথি এবং আসবাবপত্র পুড়ে গেছে।

আজ শনিবার রাত ৩টার দিকে শহরের ইসলামপুর পাড়ায় পৃথক দুই কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার আলিম মোল্লা। মাগুরা সহকারী কমিশনার (ভূমি) আসমা আক্তার জানান, রাতের আঁধারে দুষ্কৃতকারীরা সহকারী ভূমি অফিসের পিছনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচে থাকা কম্পিউটার-আসবাবপত্রসহ জমি-জমা সংক্রান্ত দলিল ও নথিপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।

প্রায় একই সময়ে মাগুরা সরকারি সাব রেজিস্ট্রার অফিসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সাব রেজিস্ট্রার শুভ্রা রানী দাস জানান। তিনি বলেন, দুষ্কৃতকারীরা সাব রেজিস্ট্রার অফিসের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলে রেজিস্ট্রি অফিসের সামনে থাকা দলিল লেখকদের অফিসসহ সাব রেজিষ্ট্রারের কার্যালয়ের নিচতলা পুড়ে যায়। এতে সাব রেজিস্টার অফিসের জমিজমার দলিল, নথিপত্র ও লেখকদের প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলিম মোল্লা বলেন, পেট্রোল বোমা নিক্ষেপ করায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দুটি প্রতিষ্ঠানে জমি-জমা সংক্রান্ত দলিল ও প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে কম্পিউটার, বৈদ্যুতিক লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে।

সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, পুলিশ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X