বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

গুচ্ছ ভর্তি পরীক্ষার চতুর্থ মেধাতালিকার ফল প্রকাশ

ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

গুচ্ছ ভর্তি পরীক্ষার চতুর্থ মেধাতালিকার ফল প্রকাশ ইবি প্রতিনিধিগুচ্ছভুক্ত (জিএসটি) সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির চতুর্থ মেধাতালিকার ফল প্রকাশিত হয়েছে। রোববার (২৮ জুন) গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

এতে বলা হয়, মেধাতালিকায় মনোনীত শিক্ষার্থীদের ২৮ জুন দুপুর ১২টা থেকে ২৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত পাঁচ হাজার টাকা পরিশোধের মাধ্যমে অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে।

এ ছাড়া প্রাথমিক ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থীদের ২৯ জুন হতে ৩০ জুন, প্রতিদিন সকাল ১০টা হতে বেলা ৩টা পর্যন্ত গুচ্ছভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্রসমূহ জমা দিতে বলা হয়।

ওয়েবসাইটে বলা হয়, চতুর্থ মেরিট লিস্টে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মনোনীত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন না করলে পরবর্তী সময়ে গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। একইভাবে প্রাথমিক ভর্তি বাতিল করলেও পরবর্তী সময়ে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না শিক্ষার্থীরা।

এদিকে মাইগ্রেশন–প্রক্রিয়া চালু থাকাকালে কোনো শিক্ষার্থী নির্দিষ্ট বিভাগে ভর্তি স্থায়ী (স্টপ মাইগ্রেশন) করলে পুনরায় স্বয়ংক্রিয় মাইগ্রেশনের সুযোগ পাবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন বন্ধ করতে চাইলে ২৮ জুন দুপুর ১২টা থেকে ৩০ জুন বেলা ৩টা পর্যন্ত সময় পাবেন। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এবং অনলাইন ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

সংশ্লিষ্ট তথ্যানুযায়ী, আগামী ১৫ জুলাই থেকে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষার কোর কমিটি। এ বিষয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সভা আহ্বান করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি ভর্তি কার্যক্রম সহজতর করতে থাকবে ‘বিশেষ সহায়তা সেল’। ২২ জুন গণমাধ্যমের উদ্দেশে এ তথ্য জানান, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫-২৬) আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

X