সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ৩০

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৫:৪০ পিএম
কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ৩০

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আবু ওবায়েদ।

নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া দু’জন হলেন খোকসা উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা নাবিল (২৫) এবং দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের রুশিয়া (১৭)। এছাড়া আরও তিনজনের পরিচয় এখনো জানা যায়নি, যার মধ্যে সাত বছর বয়সী এক শিশুও রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তানহা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি খোকসার শিয়ালডাঙ্গী মসজিদ এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।

উদ্ধারকৃত আহতদের প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাবিল ও অজ্ঞাত পরিচয়ের আরও একজন মারা যান।

পরে গুরুতর আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে রুশিয়া ও সাত বছর বয়সী অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল হক জানান, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে দুইজন মারা গেছেন।

অন্যদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার ইকবাল হানান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

খোকসা থানার ওসি মোল্লা জকির হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X