সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আদর্শ গ্রাম গড়তে চরপারায় ঐক্যবদ্ধ উদ্যোগ, মাদকবিরোধী আন্দোলনে তরুণদের নেতৃত্ব

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১০:০১ পিএম
আদর্শ গ্রাম গড়তে চরপারায় ঐক্যবদ্ধ উদ্যোগ, মাদকবিরোধী আন্দোলনে তরুণদের নেতৃত্ব  । ছবি-কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার ১১নং আব্দালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরপারা গ্রামে আদর্শ গ্রাম বাস্তবায়ন ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়েছেন গ্রামবাসী। এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে একঝাঁক মেধাবী তরুণ, যারা “কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিডিপি)” নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গড়ে তুলেছে।

গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিলন খান এবং সঞ্চালনা করেন ফিরোজ খান। সভায় বক্তব্য দিতে গিয়ে শফিক খান বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আদর্শ গ্রাম গড়ে তোলা এবং মাদক নির্মূল করা সম্ভব। রশিদ খান বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা ও চিকিৎসা সেবায় সিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ফেমাস কল্যাণ সংস্থার পরিচালক ও ব্যাংকার শরিফুল ইসলাম বলেন, সিডিপি সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়ে সমাজ উন্নয়নে কাজ করছে, যা প্রশংসনীয়। তিনি মাদকসেবীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

হাজী মো. শাজাহান আলী খান বলেন, মাদকাসক্ত যেই হোক না কেন, সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিদ্দিক খান বলেন, সিডিপির নেতৃত্বে গ্রামবাসীর এমন ঐক্যবদ্ধ আন্দোলন বিরল এবং মাদক নির্মূলে প্রশাসনের সহায়তা পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম উজ্জামান বলেন, সিডিপি সমাজ পরিবর্তনে কাজ করে যাচ্ছে। তারা বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, অসহায়দের চিকিৎসা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও জানান, সংগঠনের কার্যক্রমে রাশিদুল ইসলাম, রিপন হোসেন, নাজমুল ইসলাম, সুজন কুমার, আসিক খান, সাইফুল ইসলাম, মশিউর রহমান ও রুবেল আহমেদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

সভায় নাফিজ, রাজু, বাপ্পি, ইয়াসিন, সুব্রত, জিসান, কণাসহ অনেক স্বেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করেন। গ্রামবাসীর সর্বস্তরের মানুষ এ উদ্যোগে অংশ নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন।

সভা শেষে সিডিপির লক্ষ্য হিসেবে একটি আদর্শ ও মাদকমুক্ত গ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X