রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

কুষ্টিয়ায় বিএনপিকর্মীকে কুপিয়ে জখম

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে মামুন হোসেন (৩৭) নামের এক বিএনপিকর্মীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই বিল এলাকায় এ ঘটনা ঘটে। মামুন হোসেন বুজরুক বাঁখই গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন। বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে।

আহত মামুনের বোন সুমি খাতুন ফোনে জানান, তার ভাই মামুন রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে বুজরুক বাঁখই বিল এলাকায় গিয়েছিলেন। তখন ৬-৭ জন ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপান। তার শরীরের একাধিক স্থানে আঘাতের গুরুতর ক্ষত রয়েছে। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। কেন বা কারা কুপিয়েছে তা এখনো জানা যায়নি।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম ফোনে জানান, মামুনের বুকে বড় আঘাত রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়ে আহত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X