রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

কুষ্টিয়ার দৌলতপুরে পুরোনো আর্টিলারি শেল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম
কুষ্টিয়ার দৌলতখালী গ্রাম থেকে উদ্ধার করা পুরোনো আর্টিলারি শেল।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে একটি পুরোনো আর্টিলারি শেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায়, যেখানে শেলটি দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মৃত আসমত উল্লাহর বসতবাড়ি থেকে পাওয়া যায়।

পুলিশ জানায়, শেলটি উদ্ধারের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে, স্থানীয় সেনা ক্যাম্পকে দ্রুত অবহিত করা হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেলটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এসময় এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা জারি করা হয়।

দৌলতপুর সেনা ক্যাম্পের সূত্রে জানা যায়, উদ্ধারকৃত আর্টিলারি শেলটি নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে এসে শেলটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করবেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, উদ্ধারকৃত আর্টিলারি শেল বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। পুলিশ এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X