রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

শিশুকে ডেকে নিয়ে সোনার দুল নিয়ে পালাল প্রতারক

খুলনা ব্যুরো:
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম

খুলনার রূপসা উপজেলায় এক শিশুকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে তার কানের দুটি সোনার দুল খুলে নিয়ে পালিয়ে গেছে এক প্রতারক নারী। পরে শিশুটিকে পশ্চিম রূপসা ঘাট এলাকার একটি দোকানের সামনে ফেলে রেখে চলে যায় সে।

উদ্ধার হওয়া শিশুটির নাম সুমাইয়া (১৩)। সে উপজেলার বাগমারা এলাকার সৌদি প্রবাসী জালাল মোল্লার মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। বর্তমানে সে তার দাদীর কাছে বসবাস করে।

পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত নারীর সঙ্গে পরিবারের স্বল্প সময়ের পরিচয় ছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা শহরের একটি স্থান থেকে নিজের কিছু কাপড় আনার কথা বলে ওই নারী সুমাইয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রূপসা নদী পার হওয়ার পর কৌশলে শিশুটির কান থেকে দুটি সোনার দুল খুলে নেয়। এরপর পশ্চিম রূপসা ঘাট এলাকায় তাকে রেখে পালিয়ে যায়।

কিছু সময় পর পশ্চিম রূপসা ঘাটের ব্যবসায়ী শেখ হাবিবুর রহমান নিজের দোকানের পাশে শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে তিনি তাকে উদ্ধার করে খুলনা সদর থানায় নিয়ে যান। খবর পেয়ে রূপসা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের মাধ্যমে শিশুটির চাচা মো. শরীফুল ইসলাম থানায় পৌঁছান।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘাট এলাকার এক দোকানদার কান্নারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা থানায় এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে তার চাচার জিম্মায় হস্তান্তর করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X