মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

অভয়নগরে উৎপাদন বাড়াতে ৬ চাষির মধ্যে মৎস্য উপকরণ বিতরণ

জাকির হোসেন হৃদয় - ভ্রাম্যমান প্রতিনিধি:
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

গৃহস্থালি পুকুরে মাছের উৎপাদন বৃদ্ধি এবং পরিবারের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে যশোরের অভয়নগরে ছয়জন মৎস্যচাষির মধ্যে মাছের পোনা ও বিভিন্ন উৎপাদন উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা সেলিম হোসেন, মেজবাউর রহমান ডাবলু, সাংবাদিক এবং উপকারভোগী মৎস্যচাষিরা।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় প্রেমবাগ ইউনিয়নের তন্দ্রা রহমান, শুভরাড়া ইউনিয়নের মরর্জিনা খাতুন, পায়রা ইউনিয়নের শহিদুল ইসলাম, সিদ্ধিপাশা ইউনিয়নের খাদিজা খাতুন, বাঘুটিয়া ইউনিয়নের বিউটি খাতুন এবং শ্রীধরপুর ইউনিয়নের রেবেকা বেগমের মধ্যে শিং, টেংরা ও বাইন মাছের পোনা, মাছের খাবার, চুন, রাসায়নিক ও জৈব সার এবং বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার জানান, প্রত্যেক উপকারভোগীকে দুই হাজার ৫০০টি করে শিং, টেংরা ও বাইন মাছের পোনা দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ বস্তা (প্রতি বস্তা ২৫ কেজি) মাছের খাবার, ২৫ কেজি চুন, ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি সার, ২৫ কেজি জৈব সার এবং বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X