বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন, উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

মোংলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৭:০০ পিএম
মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন, উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন । ছবি-প্রতিনিধি

মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি কারখানায় কর্মরত অবস্থায় এক শ্রমিকের হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় উন্নত চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর স্বজনরা।

শুক্রবার (১৯ জুন) সকালে মোংলা উপজেলার উত্তর চাঁদপাই বাজার মোড়ে ‘চাঁদপাই গ্রামবাসী ও স্বজনদের’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দুর্ঘটনায় আহত শ্রমিক মোহাম্মদ গোলাম রসুল মোংলা ইপিজেডের চীনা মালিকানাধীন ‘গুয়াংজু হুয়া ফাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিডি কোম্পানি লিমিটেড’-এ কর্মরত ছিলেন। গত মঙ্গলবার রাতে কারখানায় কাজ করার সময় তাঁর ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কারখানাটিতে শ্রমিক সংকট থাকায় গোলাম রসুলসহ কয়েকজন শ্রমিককে অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য করা হচ্ছিল। অতিরিক্ত কাজের চাপ ও ক্লান্তির কারণে অসাবধানতাবশত তাঁর হাত মেশিনে ঢুকে এ দুর্ঘটনা ঘটে।

বক্তারা আরও দাবি করেন, দুর্ঘটনার পর আহত শ্রমিককে দ্রুত ও যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। ইপিজেডে নিজস্ব চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও সময়মতো উন্নত চিকিৎসার উদ্যোগ না নেওয়ায় তাঁর শারীরিক ক্ষতি আরও বেড়েছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে মোংলা নাগরিক সমাজের সভাপতি মোহাম্মদ নূর আলম শেখ বলেন, “হাত হারিয়ে গোলাম রসুল সারা জীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন। তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পরিবারের আজীবন ভরণপোষণের দায়িত্ব সংশ্লিষ্ট কোম্পানি ও ইপিজেড কর্তৃপক্ষকে নিতে হবে।”

কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতা, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

তবে অবহেলার অভিযোগ অস্বীকার করে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মোহাম্মদ আবুল বাশার জানান, দুর্ঘটনার কিছু সময় আগে কারখানার একটি মেশিনে আগুন লাগার পর সেটি বন্ধ করা হয়েছিল। কিন্তু মেশিনের ভেতরের ব্লেড তখনও ঘুরছিল। ওই অবস্থায় আটকে থাকা সুতা বের করতে গেলে গোলাম রসুলের হাত ব্লেডে আটকে বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি বলেন, আহত শ্রমিককে প্রথমে খুলনা এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রচলিত বিধি অনুযায়ী তিনি কোম্পানির কাছ থেকে প্রাপ্য সব ধরনের ক্ষতিপূরণ পাবেন।

ইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

৭ বছরেও চালু হয়নি মাগুরার ট্রাক টার্মিনাল

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ৩টি দোয়া ও আমল

সিসি ক্যামেরা সুমাচার

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ছয় মিনিট অন্ধকারে ডুববে যে দেশ!

আবারও অশান্ত মধ্যপ্রাচ্য

কাজে মন দিন মিথুন, সতর্ক থাকুন মেষ

২ জুলাই : ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

X