মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৩:০০ পিএম
খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক পুলিশ দম্পতিকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ভুক্তভোগী গৃহকর্মীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্তদের গ্রেফতার দেখায় পুলিশ।

গ্রেফতার হওয়া দম্পতি হলেন— সঞ্জয় মিত্র এবং তার স্ত্রী পপি মিত্র, যারা সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় এই নির্যাতনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানালার ফাঁক দিয়ে দেখতে পান— গরম কড়াই দিয়ে গৃহকর্মীর মুখ ও শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দেওয়া হচ্ছে। ব্যথায় কাতর হয়ে সে সরে যাওয়ার চেষ্টা করলে তাকে কান ধরে উঠবস করানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীর ওপর এ নির্যাতন চালান গৃহকর্ত্রী। এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র প্রায়ই ওই গৃহকর্মীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে পুরনো আঘাতের চিহ্নও দেখা গেছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর মা নরসিংদী থেকে খুলনায় এসে মামলা দায়ের করেন।

মামলার পর অভিযুক্ত পুলিশ দম্পতিকে গ্রেফতার দেখানো হয়। আহত গৃহকর্মীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মী নির্যাতনের এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জড়িত থাকার অভিযোগ জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X