মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ, পুলিশ দম্পতির বিরুদ্ধে ক্ষোভ

খুলনা ব্যুরো
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৮:২৬ পিএম
খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ, পুলিশ দম্পতির বিরুদ্ধে ক্ষোভ

খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক পুলিশ দম্পতির বিরুদ্ধে। বুধবার সকালে সোলার পার্ক এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহকর্মী মিলন (ছদ্মনাম) বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগে জানা গেছে, সোনাডাঙ্গা থানায় কর্মরত এসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রের বাসায় দীর্ঘদিন ধরে কাজ করতেন ওই গৃহকর্মী। কুমড়ার তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে তাকে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, একটি বাড়ির বারান্দায় একজন নারীকে কান ধরে একাধিকবার উঠবস করানো এবং লাঠি দিয়ে আঘাত করার খবর পাওয়া যায়। পরে স্থানীয় বাসিন্দা ও কয়েকজন নারী অধিকারকর্মী বাসাটিতে প্রবেশের চেষ্টা করলে প্রথমে বাধার মুখে পড়েন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পর তারা বাসার ভেতরে প্রবেশ করে ওই গৃহকর্মীকে উদ্ধার করেন।

উদ্ধারের সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। স্থানীয়দের দাবি, গরম খুন্তি ও কড়াই দিয়ে পোড়ানোর চিহ্নও ছিল তার শরীরে। এছাড়া পূর্বের নির্যাতনেরও বিভিন্ন দাগ দেখা গেছে বলে অভিযোগ করেন তারা।

পরে আহত গৃহকর্মীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয়দের একাংশ অভিযোগ করেছেন, অভিযুক্ত পুলিশ দম্পতিকে রক্ষার চেষ্টা চলছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X