মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

খুলনায় বিএনপিকর্মী রফিককে দিনদুপুরে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম
বিএনপিকর্মী রফিক

খুলনা মহানগরীর দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপিকর্মী গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিককে। তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য এবং স্থানীয় রতন গাজীর ছেলে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে, লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকার কাজীপাড়া বাজারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিক নিজ বাড়ির কিছু দূরে একটি দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরা এক যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এর মধ্যে একটি গুলি তার পেটে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে আশপাশের দোকানপাট বন্ধ ছিল এবং স্থানীয়রা কেউ বিস্তারিত তথ্য দিতে আগ্রহী হননি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X